দেশ টেলিভিশন লিমিটেড, কর্ণফুলী মিডিয়া পয়েন্ট, ৪২, শহীদ সাংবাদিক সেলিনা পারভীন সড়ক, মালিবাগ, ঢাকা-১২১৭, বাংলাদেশ।
টেলিফোন: +৮৮ (০২) ৮৩৩২৯৫৮, ৮৩৩২৯২২ ফ্যাক্স: +৮৮ (০২) ৮৩৩২৯৮১ মেইল: [email protected]

কক্সবাজারের পেকুয়ায় বন্যার পানিতে ডুবে ২১ মাস বয়সী এক শিশুর মৃত্যু হয়েছে। টানা বর্ষণে সৃষ্ট বন্যার মধ্যে বাড়ির উঠানে জমে থাকা পানিতে পড়ে এ দুর্ঘটনা ঘটে।
শনিবার (১১ জুলাই) রাত সাড়ে ৯টার দিকে উপজেলার সদর ইউনিয়নের বলিরপাড়া এলাকায় এ ঘটনা ঘটে।
নিহত মুশফিকুর রহিম (২১ মাস) সৌদি প্রবাসী নাছিরের ছেলে।
স্থানীয়রা জানান, রাতে পরিবারের সদস্যরা খাবার খাওয়ায় ব্যস্ত থাকাকালে সবার অগোচরে শিশুটি বাড়ির উঠানে জমে থাকা বন্যার পানিতে পড়ে যায়। পরে তাকে ঘরে না পেয়ে স্বজনরা খোঁজাখুঁজি শুরু করেন। একপর্যায়ে উঠানের পানিতে ভাসমান অবস্থায় শিশুটিকে উদ্ধার করে পেকুয়া উপজেলা স্বাস্থ্য কমপ্লেক্সে নেওয়া হলে কর্তব্যরত চিকিৎসক তাকে মৃত ঘোষণা করেন।
পেকুয়া প্রেসক্লাবের সাধারণ সম্পাদক আব্দুল্লাহ আনসারী বলেন, টানা বর্ষণ ও ভাঙা বেড়িবাঁধ দিয়ে পানি প্রবেশ করায় উপজেলার অনেক এলাকায় এখনও পানি জমে আছে। বাড়ির আঙিনা, গ্রামীণ সড়ক ও চলাচলের পথ পানিতে তলিয়ে থাকায় শিশু ও বয়স্করা সবচেয়ে বেশি ঝুঁকিতে রয়েছেন। অনেক পরিবার এখনও পানিবন্দি অবস্থায় দুর্ভোগে রয়েছে।
এর আগে উপজেলার টইটং ইউনিয়নে পাহাড়ধসে একজনের মৃত্যু হয়। চলমান দুর্যোগে একের পর এক প্রাণহানির ঘটনায় স্থানীয়দের মধ্যে উদ্বেগ বেড়েছে। তারা দ্রুত পানি নিষ্কাশন, ঝুঁকিপূর্ণ এলাকা চিহ্নিতকরণ এবং বন্যাকবলিত মানুষের নিরাপত্তা নিশ্চিত করতে কার্যকর ব্যবস্থা নেওয়ার দাবি জানিয়েছেন।
পেকুয়া উপজেলা নির্বাহী কর্মকর্তা রফিকুল ইসলাম শিশুটির মৃত্যুর বিষয়টি নিশ্চিত করে বলেন, উপজেলার বন্যা পরিস্থিতির কিছুটা উন্নতি হলেও কয়েকটি এলাকায় এখনও পানি রয়েছে। তিনি অভিভাবকদের শিশুদের প্রতি সার্বক্ষণিক নজরদারি রাখার আহ্বান জানান।
যে আই